বড়োমাঙ্গোয়া Baramangwa r Golpogacha
তিস্তা পাড়ের গ্রাম @Barnali Roy আমার আগে লাইনে দাঁড়িয়ে কমপক্ষে জনা দশ।তৎকাল টিকিট কাটবো, তাও আবার দশ জনের পিছনে।না!এবার মনে হয় আর হল না। প্রায় হাল ছেড়ে দিয়েছি,মন খারাপ করে কাউন্টারে এসে বুকিং স্লিপ জমা দিলাম। ওমা কি কান্ড!হয়ে গেছে নিউ জলপাইগুড়ির দুটো স্লিপার ক্লাসের টিকিট । দুগগা দুগগা বলে অক্টোবর মাসের এক রাতে চেপে বসেছি দার্জিলিং মেল এ। বাজেট ট্যুরে শিলিগুড়ির জংশন বাস স্ট্যান্ড থেকে কালিম্পং যাওয়ার এন.বি.এস.টি.সি র বাসে চড়ে বসেছি। না না কালিম্পং যাব না এবার যাচ্ছি বড়ামাঙ্গোয়া । পলাশ কলকাতা থেকেই নয় নয় করে বার পঁচিশ বড়ামাঙ্গোয়া নাম টা জপ করেছে।কিন্তু ওর স্বভাব সিদ্ধ ভঙ্গীতে ভুল বলছে বার বার।একবার বলছে মাঙন, আবার বলছে মাঙুনা। শিলিগুড়ি থেকে ঘন্টা দুইএসে নেমে পড়লাম তিস্তা বাজারে।এখানে বাজারের মাঝে ফটক বলে এক একটা জায়গা আছে,সেখান থেকে ১০কিলোমিটার গেলে বড়ামাঙ্গোয়া। সবে ভাবছি কি করি কি করি।কিছু না পেয়ে গাড়ি ভাড়া করার কথা ভ...