Silary Gaon
রূপসী সিলারি বর্ণালী রায় আজ যে জায়গার গল্প বলব সেটা এখন লোকজন আকচার যাচ্ছে আসছে।কিন্তু আমি যেবার প্রথম এই গ্রামে গেছিলাম তখন সেটা কুমারী গ্রাম ছিল।আজ থেকে বছর দশ আগের কথআ।তখন সবে সবে একা একা বেড়িয়ে পড়ছি ব্যাগ কাঁধে। ক্লান্ত শরীর, আর ধস্ত মনটাকে যখন বয়ে নিয়ে চলা দায় হয়ে ওঠে তখন দুরন্ত গতিকে বারবার ছুটে যাই জঙ্গলে, পাহাড়েপ্রকৃতির নিশ্ছিদ্র গহনতার মাঝে নিজেকে আবিষ্কার করতে৷ প্রতিবারের মতো এবারও উত্তরবঙ্গ ভ্রমণে একইরকমই উন্মাদনা অনুভব করছিলাম৷ আমার প্রাণের শহর৷ এর প্রতিটি জনপদের প্রতি আমার অপার আকর্ষণ৷ এবার গন্তব্য পশ্চিমবঙ্গও সিকিমের সীমানার কাছাকাছি বঙ্গের প্রান্তীয় জনপদ, নাম সিলারি গাঁও ৷ সিলারি কথাটির অর্থ এমন একটি জনপদ যেখানে প্রচুর পরিমাণে গাছ জন্মায়৷ এই অঞ্চলটিতে প্রচুর সিঙ্কোনা গাছ দেখা যায়৷ বহু প্রাচীনকাল থেকে এই অঞ্চলটিই সিনকোনা উৎপাদনের প্রাণ কেন্দ্র৷ শান্ত নিরিবিলি জনপদটিতে মোটামুটি ৩০ ঘর মানুষের বাস৷ দীনতা এদের নিত্যসঙ্গী৷ কিন্তু আতিথেয়তা এদের মজ্জাগত৷ তাই তো লেপচা, গোর্খা, নেপালী জনগোষ্ঠীর মানুষেরা ঘরের মানুষ৷ এদ...