Machli Mela
মছলিমেলা বর্ণালী রায় পলাশের বনে ফাল্গুনের জোৎস্ননায় অশরীরিদের অবছায়া উপস্থিতির ঘ্রান নেওয়ার এখনো দেরী আছে কিছুটা ,এখন বাংলা জুড়ে মেরু বাতাসের শীতল দাপাদাপি আর সূর্যদেবের উত্তরে যাবার পালা I ঠিক এই সময় গ্রাম বাংলা ভেসে যেত হরেক রকম মেলায়, নিজের অবসর যাপনের আনন্দে I বিভিন্ন রকম মেলা বসে সারা বাংলার কোনায় কোনায়। বাংলার আনাচে কানাচে বৈচিত্র্যের কৌলিন্য দেশভাগ পরবর্তী সময়েও অবাক করার মতো I যেমন ধরুন উৎসবের কথা ,শহর বাংলার কথা বাদ দিয়ে শুধুমাত্র পশ্চিম বাংলার গ্রামে গঞ্জে মফস্বলে কত যে বিচিত্র রকমের মেলা নিয়ে বছরের নির্দিষ্ট সময়ে মানুষ মেতে ওঠে তাঁর হিসাব জীবনের গতানুগতিকতায় রাখা হয় না প্রায় করোর ই I পৌষ সংক্রান্তির দিন দক্ষিণ 24 পরগনার সাউথ বিষ্ণুপুরে পুরোনো জিনিসের(2nd Hand) মেলা ,হাওড়ার উদয়নারায়ণপুরের আলুর দমের মেলা I আজ আরেকটা বিচিত্র মেলার কথা বলছি তা হল হুগলি জেলার আদিসপ্তগ্রামের কেষ্টপুরে মাছের মেলা I হুগলি জেলার আদিসপ্তগ্রামের কেষ্টপুরে প্রত্যেক বছর পয়লা মাঘ। শুধু মাত্র একদিনের জন্যে বসে মাছের মেলা। বৈষ্ণব সম্প্রদায়ের ৫০০বছরের বেশি পুরোনো এই মেলাতেই...