Chandipur to Kasafol Beach Trekking
চাঁদিপুর টু কাসাফল : বিচ ট্রেকিং বর্ণালী রায় সবাই পাহাড় চড়ে, আমরা গেছিলাম এবার সমুদ্র চড়তে।হা হা হা! বুঝলেন না তো বন্ধুরা! আসলে সব ফিল্ডেই তো নানা রকম পরীক্ষা নিরিক্ষা চলছে,টুরিজমেও এইসব পরীক্ষা নিরিক্ষা করছে একদল ভ্রমণ পাগল মানুষ।সেই সূত্রেই এখন একটা নতুন ট্রেন্ড 'বিচ ট্রেকিং'।ব্যাকপ্যাকারস দলের সদস্যরা এইরকমই একটা বিচ ট্রেকিং এর আয়োজন করেছিল কদিন আগেই।আমি সাধারণত ট্যুর দলের সাথে বেড়াতে যেতে চাই না।আমার মনে হয় কোথাও যেন একটা স্বাধীন ছন্দে পতন।যা হোক এবারের হাতছানিটা ছিল একটু আলাদা।২২ জন অজানা আদেখা অপরিচিত মানুষের সাথে একটা রাত,১৪ কিলোমিটার বিচ ধরে ধরে হাঁটা(কাঁদা মাটি,বালি,জল,শামুখ,কাঁকড়া কি নেই সে পথে),নির্ধারিত গন্তব্যে পৌঁছে টেন্টে রাত্রিযাপন । সবটা শুনে কেমন যেন লোভ হল । হিসেব করে দেখলাম রাতটা জোৎস্নারাত।চুম্বকের মতো টানে হ্যাঁ করে দিলাম।যেই বলা সেই কাজ।টাকা এডভান্স করার পরে মাথায় এল বালাসোর অব্দি ট্রেনের টিকিট কাটতে হবে যে।কিন্তু দোলের দিন কিভাবে বালাসোর অব্দি ট্রেনের টিকিট পাব আমি সাতদিন আগে?মগের মুলুক হলেও পেতাম, কিন্তু...