লেপচাজগৎ Lepchajagat r Megh Muluk
মেঘ মুলুকে বর্ণালী রায় বাইরের তাপমাত্রা ৭ডিগ্রী তে নেমে গেছে।প্রচণ্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়া।পাশাং র বাড়ির ছাদের ঘরে বসে দেখছি জয় মাতাদি লেখা পতাকা আর বুদ্ধিস্ট ফ্ল্যাগটা এত জোড়ে জোড়ে হাওয়ায় উড়ছে যেন মনে হচ্ছে বাইরে প্রলয় হচ্ছে,ঘরে বসে তার কিছুটামাত্র আন্দাজ করতে পারছি।গতকাল এসে পৌঁছেছি লেপচাজগৎ এ। এর উচ্চতা ৬৮০০ফুট।শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার রাস্তায় ঘুম থেকে একটা রাস্তা চলে গেছে মিরিকের দিকে।সেই পথেই ৮কিলোমিটার পথ পেরোলেই লেপচাজগৎ ।পাহাড় আর পাইনের জঙ্গলঘেরা ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। মাত্র ৪০/৫০ ঘর মানুষের বাস।বেশিরভাগই তামাং, দু এক ঘর রাই, আর ছেত্রী। স্থানীয় মানুষেরা বলে , বহু আগে এখানে শুধু ল...