Posts

Showing posts from August, 2019

Ochena Purulia r anache kanache

Image
অচেনা পুরুলিয়ার আনাচে কানাচে   @Barnali Roy ডিজিটাল ইন্ডিয়া বাইরেও একটা ভারতবর্ষ আছে। কিছু মানুষ আছে যাদের অনেকেই গোটা ভারতবর্ষ তো দূরস্থান পশ্চিমবঙ্গে বাস করেও কল্লোলিনী কলকাতার কথাও জানে না। যারা আমাদের এই ভারতবর্ষের মাটিতেই জন্ম নিয়েছে, বসবাস করছে। তাদেরই আদিবাস ভূমি এই মাটি। যাদের আমার সাঁওতাল বলি। যদিও আদিবাসীদের মধ্যেও অনেক ভাগ আছে। কিন্তু আমরা শহুরে তথা কথিত সভ্য মানুষের আদিবাসী মানুষ মানেই বুঝি সাঁওতাল।আজকাল আবার শহুরে বাঙালীর হিরিক উঠেছে গ্রামের মেঠো পথে বেড়াতে যাওয়ার। নাগরিক তকমা মুছতে মরিয়া বাঙালী দোল থেকে পিকনিক সব উৎসব উদযাপনের জন্য বেছেনিচ্ছে লালমাটির দেশকে। দীপুদা (দীঘা,পুরি,দার্জিলিং) ছেড়ে পুরুলিয়া । যদিও ওই দেশের ভূমি পুত্রদের এবিষয়ে বিন্দুমাত্র উৎসাহ নেই। তারা নিজেদের প্রতিদিনের বেঁচে থাকাটুকু নিয়ে দিব্বি আছে। আর আছে তাদের নিজস্ব প্রথা,পরব,মেলা। আগামনী বর্ষাকে সাথে নিয়ে সেপ্টেম্বর মাসের এক সকালে চার বন্ধু মিলে বেড়িয়ে পড়েছি। নির্দিষ্ট কিছু প্ল্যানিং নেই। পুরুলিয়াকে কাছ থেকে দেখবো কটাদিন। আর যদি কোন মেলা পরব দেখা যায়। আরছিল একটা সুপ্ত বাসন। অযোধ্যা প...

Purulia r Matha Pahar e Mathaburu r Golpo

Image
                                  মাঠাবুরুর জঙ্গলে            @Barnali Roy                                               জঙ্গলের নুড়ি পাথরের রাস্তা ধরে হাঁটতে কতদূর চলে এসেছি সেটাও আন্দাজ পাচ্ছি না। মাথার উপর সূর্য গনগন করছে।বিশাল বিশাল শাল,পিয়া শাল,মহুয়া গাছের মাঝে মাঝে ছোট ছোট কাঁটা গাছের ঝোপ পেরিয়ে পেরিয়ে এগিয়ে চলেছি।বেড়িয়েছিলাম মাঠা পাহাড়ের  মাথায় চড়ব বলে,কিন্তু প্রায় ঘন্টা তিন ধরে মাঠা পাহাড়ের চারিপাশের জঙ্গলে চর্কিপাক খাচ্ছি। পাহাড় যেমন তেমনই আমরাই আর তাতে ওঠার রাস্তা খুঁজে পাচ্ছি না। দড়দড় করে ঘামছি,ক্লান্ত অবসন্ন হয়ে জঙ্গলের মাঝেই একটা পাথরের উপর বসে পড়েছি।নীল আমায় বলল,হ্যা রে  হাঁটতে হাঁটতে শেষ মেষ শুন্ডি পৌঁছে যাব না তো? ঘাম মুছতে মুছতে আমি বললাম কত ভাল হত যদি গুপিগাইনবাঘাবাইনের জুতো জোড়া পাওয়া যেত। এত তো জঙ্গলে জঙ্গলে ঘুড়ে বেড়...